‘আল্লাহর ভালবাসা’ সম্পর্কিত কুরআনের আয়াত
(১)
‘তোমরা আল্লাহর পথে ব্যয় কর এবং নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের মধ্যে
নিক্ষেপ কর না। তোমরা সৎকাজ কর, আল্লাহ সৎকর্মপরায়ণ লোককে ভালবাসেন’
(বাক্বারাহ ২/১৯৫)।
(২) ‘আল্লাহ ও তাঁর রাসূলের নিকট মুশরিকদের চুক্তি কি করে বলবৎ থাকবে?
তবে যাদের সাথে মসজিদুল হারামের সন্নিকটে তোমরা পারস্পরিক চুক্তিতে আবদ্ধ
হয়েছিলে, যে পর্যন্ত তারা তোমাদের চুক্তিতে স্থির থাকবে, তোমরাও তাদের
চুক্তিতে স্থির থাকবে। নিশ্চয় আল্লাহ মুত্তাকবীদেরকে পসন্দ করেন’ (তওবা
৯/৭)।