Showing posts with label ইসরা ও মিরাজ. Show all posts
Showing posts with label ইসরা ও মিরাজ. Show all posts

ইসরা ও মি’রাজ এর শিক্ষা ! (১ম পর্ব)

ইসরা ও মি’রাজ এর শিক্ষা ! (১ম পর্ব) 
মুহাম্মদ হামিদুল ইসলাম আজাদ
পৃথিবীর ইতিহাসে যত নবী-রাসূল এসেছেন সকলের জীবনেই কোন না কোন বিশেষ উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, তন্মধ্যে সর্বশেষ নবী সাঈয়েদুল মুরসালিন, খাতামুন্নাবিয়ীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাঃ এর জীবনে মিরাজ হচ্ছে বিশেষ একটি অলৌকিক ঘটনা। এই মিরাজের মাধ্যমে মহান আল্লাহ তার সৃষ্টি জগতের সকল ক্ষেত্রে সকল স্থানে অনাবিল শান্তির অত্যাধুনিক কয়েকটি নিয়ম-নীতি, বিধি-নিষেধ আরোপ করেছেন যার বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববাসী সেই শান্তির সুফল পেতে পারেন।

ইসরা ও মিরাজের শিক্ষা এবং তাৎপর্য: আজকের প্রেক্ষিত


ড. বি.এম মফিজুর রহমান আল-আযহারী

الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد المرسلين، نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد:
(সমকালীন প্রেক্ষিত বিবেচনা করে আমরা এই জুমুআয় আলোচনার জন্য “ইসরা ও মিরাজের শিক্ষা এবং তাৎপর্য: আজকের প্রেক্ষিত” বিষয়টি নির্বাচন করেছি। ইনশাআল্লাহ আগামী জুমুআতে আবার “ইসলামে নারীর অধিকার ও মর্যাদা”র উপর পূর্বের ধারাবাহিক অলোচনায় চলে যাব)।
ইসরা ও মিরারেজ পরিচয়:
ইসরা ও মিরাজ হচ্ছে রাসূল (স.) এর জীবনে, বরং মানবেতিহাসের সবচেয়ে বিস্ময়কর, অলৌকিক ও শিক্ষণীয় ঘটনা। প্রণিধানযোগ্য মতানুসারে, নবুওয়্যাতের দশম সালে রজব মাসের ২৭তম রজনীতে এই মহান ঘটনা সংঘটিত হয়। এ ঘটনার দুটে অংশ রয়েছে। এক. ইসরা, দুই. মিরাজ।
ইসরা (الإسراء)অর্থ নৈশভ্রমণ। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাসূলের রাত্রিকালীন ভ্রমনকে ইসরা বলা হয়। এ প্রসেঙ্গ কুরআনে বলা হয়েছে:
سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلاً مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ البَصِيرُ
“পরম পবিত্র ও মমামহিম সত্তা তিনি, যিনি তাঁর বান্দাকে নৈশকালে ভ্রমণ করিয়েছেন সমজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চার দিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, যাতে আমি তাকে কুদরতের নিদর্শনগুলো দেখিয়ে দেই। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা” (বনী ইসরাঈল: ১)।

মুসলিম হওয়ার অর্থ কী?

মুসলমানরা বিশ্বাস করে, সূরা আল ইসরা (বনি ইসরাইল) শবে মিরাজের ঘটনার পর মক্কায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অবতীর্ণ হয়েছিল।

এই সূরায় আল্লাহতায়ালা মুসলমানদের কয়েকটি মৌলিক অঙ্গীকারের উল্লেখ করেছেন। এই অঙ্গীকারগুলো পূরণ না করে কোনো ব্যক্তি বা দল সফল হতে পারে না। এসব মূল্যবোধের ভিত্তিতে মুসলমানদের জীবনযাপন করতে হয়। আর তাদের মানব জাতিকে এই মূলনীতিগুলোর দিকে আহ্বান জানানো উচিত।

এসব মূলনীতি কেবল বিশেষ একটি গোত্র বা দলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং পরিধি ও প্রয়োগের দিক দিয়ে বিশ্বজনীন। এগুলো ‘হিকমাহ’ নামেও অভিহিত, যার অর্থ প্রজ্ঞাপূর্ণ শিক্ষা। যথাযথভাবে অনুসরণ করা হলে এই মূলনীতিগুলো সব মানুষের কল্যাণ ও প্রজ্ঞা বৃদ্ধি করতে সক্ষম। এগুলো হচ্ছে-

কুরআন ও হাদীসের কষ্টিপথরে শবেবরাত

মুহাম্মদ হামিদুল ইসলাম আজাদ

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ।
প্রাণ প্রিয় ভাই, রামাযানুল মোবারকের প্রস্তুতির মাস শাবান আমাদের মাঝে উপস্থিত । এ মাসে আমাদের জন্য রয়েছে কিছু করণীয় । রয়েছে কিছু বর্জনীয় । এ বিষয়টি নিয়েই আমাদের এই লেখার অবতারণা ।
শবেবরাতের পরিচয় : আরবী শা‘বান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে সাধারণভাবে ‘শবেবরাত’ বা ‘লায়লাতুল বারাআত’ (ليلة البراءة) বলা হয় । ‘শবেবরাত’ শব্দটি ফারসী । এর অর্থ হিস্সা বা নির্দেশ পাওয়ার রাত্রি । দ্বিতীয় শব্দটি আরবী । যার অর্থ বিচ্ছেদ বা মুক্তির রাত্রি । এদেশে শবেবরাত ‘সৌভাগ্য রজনী’ হিসাবেই পালিত হয় । এজন্য সরকারী ছুটি ঘোষিত হয় । লোকেরা ধারণা করে যে, এ রাতে বান্দাহর গুনাহ মাফ হয় । আয়ু ও রূযী বৃদ্ধি করা হয় । সারা বছরের হায়াত-মউতের ও ভাগ্যের রেজিষ্ট্রার লিখিত হয় । এই রাতে রূহগুলো সব আত্মীয়-স্বজনের সাথে মুলাক্বাতের জন্য পৃথিবীতে নেমে আসে । বিশেষ করে বিধবারা মনে করেন যে, তাদের স্বামীদের রূহ ঐ রাতে ঘরে ফেরে ।

ইসরা ও মিরাজের ফলাফল ও আমাদের করণীয়

ইসরা ও মিরাজের ফলাফল ও আমাদের করণীয়

ইসরা ও মিরাজ পরিচিতি :
ইসরা শব্দটির অর্থ রাতের সফর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের একাংশে মক্কার হারাম থেকে বাইতুল মুকাদ্দাস এর এলাকায় যে সফর করানো হয়েছে সেটাকে ইসরা বলা হয়।