Showing posts with label প্রশ্নোত্তর. Show all posts
Showing posts with label প্রশ্নোত্তর. Show all posts

ইসলামিক প্রশ্নোত্তর অনুষ্ঠান “সরল পথ” অডিও (১০১টি)

ইসলামিক প্রশ্নোত্তর অনুষ্ঠান “সরল পথ” অডিও (১০১টি)

ইসলামিক প্রশ্নোত্তর অনুষ্ঠান “সরল পথ”- www.islamerpath.wordpress.com
এখানে কুরআন ও সুন্নাহর দলীলভিত্তিক বিভিন্ন জীবনভিত্তিক সমস্যার দিচ্ছেন বাংলাদেশের খ্যাতনামা স্কলার প্রফেসর মুফতি কাজী মুহাম্মাদ ইবরাহীম [জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসা]। ‘সরলপথ লাইভ’ অনুষ্ঠানটি ‘দিগন্ত টিভি’তে প্রতি সোম, বুধ, শুক্রবারে রাত ১১.১০ মিনিটে দেখানো হয়ে থাকে, যেখানে ফোন/এস্এমএস/মেইলের মাধ্যমে সরাসরি জবাব দেয়া হয়ে থাকে। আমাদের ক্যাপচার করা ক্লিপগুলো mp3 আকারে আপলোড করা হল:

ইমামের পেছনে সূরাতুল-ফাতিহাহ পাঠ করা নিয়ে বিভ্রান্তির সমাধাণ !

মূলঃ ড.আ.ছ.ম.তরীকুল ইসলাম
সম্পাদনাঃ মুহাম্মদ হামিদুল ইসলাম আযাদ
ইমামের পেছনে যারা ছালাত আদায় করেন, তাদেরকে মুক্তাদী বলা হয়। ইমাম সাধারণত সূরাতুল-ফাতিহাহ ছাড়া কুরআনের অন্য অংশও পড়ে থাকেন। মুক্তাদী অন্য অংশ পড়া না পড়া নিয়ে, কোন মতভেদ না থাকলেও, মুক্তাদী সূরাতুল-ফাতিহাহ পড়বেন কিনা এ নিয়ে ফকীহদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে। এ বিষয়ে বর্ণিত হাদীছগুলোর মধ্যে উল্লেখযোগ্য হাদীছ হচ্ছে-
ক. ইমামের পিছনে সূরাতুল-ফাতিহাহ পাঠ নিষ্প্রয়োজন
কিরাআত উচ্চস্বরে পড়ার ছালাত হোক অথবা চুপি চুপি পড়ার ছালাত হোক, উভয় অবস্থাতে মুক্তাদীর সূরাতুল-ফাতিহাহ পাঠ করা নিস্প্রয়োজন। এ প্রসঙ্গে বর্ণিত হয়েছে,

প্রশ্নঃ এক বিষয়ে চার মাযহাবে ভিন্ন ভিন্ন মতামত আসে আমরা কোন মাযহাব মানব ?

ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহঃ
 সম্পাদনাঃ মুহাম্মদ হামিদুল ইসলাম আযাদ

উত্তরঃ “আমরা যারা মাযহাবের বিরুদ্ধে কথা বলি তারাও বিষয়টি বুঝি না, আহলে হাদিসেরও তো একই ব্যাপারে দশটি মত আছে, আপনি কোনটা মানবেন? আপনাকে কোনো না কোনো আলেমকে প্রাধান্য দিতেই হবে। বর্তমান সময়ে আরবের প্রসিদ্ধ তিনজন আলেম হলেন- শায়েখ নাসিরুদ্দিন আলবানী রাহ., শায়েখ আব্দুল্লাহ বিন বায রাহ., শায়েখ ছালেহ আলউছাইমিন রাহ.। রিয়াদের একজন মশহুর আলেম ড. সা‘দ আল বুরাইক রচিত ‘আল ইজায ফীমাখতালাফা ফীহিল আলবানী ওয়াল উসাইমিন ওয়াবনু বায মিনাল উসূলি ওয়াল ফুরু’।

ইসলাম ও মুসলিম সম্পর্কে ৬টি মারাত্মক ভুল ধারণা ও সেগুলোর জবাব

ইসলাম ও মুসলিম সম্পর্কে  ৬টি মারাত্মক ভুল ধারণা ও সেগুলোর জবাব
অনুবাদ: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
images 

১মঃ মুসলিমরা জঙ্গী, সন্ত্রাসী, বিচ্ছিন্নতাবাদী, সাম্প্রদায়িক!

উত্তর: অমুসলিমদের নিকট ইসলাম সম্পর্কে এটি হচ্ছে সবচেয়ে মারাত্মক ভুল ধারণা। এটি বিভিন্ন প্রচার মাধ্যমে ইসলাম সম্পর্কে অপপ্রচারের ফলাফল। কোন অস্ত্রধারী যখন ইহুদীবাদের নামে মসজিদে আক্রমণ চালায়, যখন কোন খৃষ্টান ক্যাথলিক অস্ত্রধারী গ্রুপ আয়ারল্যান্ডের শহরে বোমা বিস্ফোরণ ঘটায়, যখন খৃষ্টান ধর্মের আর্থডিক্স সম্প্রদায়ের সার্বীয় হিংস্র মিলেশিয়েরা বসনিয় নিরপরাধ মুসলিম নাগরিকদের উপর বর্বর হত্যা, অগ্নিসংযোগ, লুট-তরাজ এবং ধ্বংসযজ্ঞ চালায় তখন এসকল জঘন্য কার্যক্রমকে তো সে ধর্মের প্রতিটি অনুসারীদের বিরুদ্ধে ব্যবহার করা হয় না বা সে ধর্মকেও দায়ী করা হয় না? অথচ অত্যন্ত দুঃখ জনক হলেও সত্য যে বর্তমানে পৃথিবীর কোথায় হিংসাত্মক কোন ঘটনা ঘটলে সাথে সাথে ইসলাম ও মুসলমানদেরকে সন্ত্রাসী, জঙ্গিবাদী, বিচ্ছিন্নতাবাদী ইত্যাদি বলে প্রচার মাধ্যমগুলো দোষারোপ করতে শুরু করে।

জানুয়ারী মাসের প্রশ্নোত্তর

প্রশ্ন : ইসলামী নেতা নির্বাচনের পদ্ধতি কি? হযরত উমর (রা) , হযরত ওসমান(রা), হযরত অালী (রা) কোন পদ্ধতিতে খলিফা নির্বাচিত হয়ে ছিল? দুটি প্রশ্নের উত্তর কামনা করছি ?
উত্তর: রাসূলুল্লাহ সা.-এর আগমনের সময় সমগ্র বিশ্বের রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল মূলত বংশতান্ত্রিক। রাষ্ট্রের মালিক রাজা। তার অন্যান্য সম্পদের মতই রাষ্ট্রের মালিকানাও লাভ করবে তার বংশধরেরা। রাজ্যের সকল সম্পদ-এর মত জনগণও রাজার মালিকানাধীন। রাজা নির্বাচন বা রাজ্যপরিচালনা বিষয়ে তাদের কোনো মতামত প্রকাশের সুযোগ বা অধিকার নেই। রাসূলুল্লাহ সা. সর্বপ্রথম একটি আধুনিক জনগণতান্ত্রিক পরামর্শ-ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করেন। এ ব্যবস্থার দুটি বিশেষ দিক ছিল: (১) রাজা ও প্রজার সম্পর্ক মালিক ও অধীনস্থের নয়, বরং মালিক ও ম্যানেজারের। তবে মালিক রাজা নন। রাষ্ট্রের মালিক জনগণ। রাজা তাদের খলীফা বা প্রতিনিধি বা ম্যানেজার হিসেবে তা পরিচালনা করবেন। জনগণই তাকে মনোনিত করবেন এবং জনগণ তাকে সংশোধন বা অপসারন করবেন। (২) রাষ্ট্রপ্রধান নির্ধারণ করা একটি জাগতিক কর্ম এবং তা জনগণের কর্ম। জনগণের পরামর্শের ভিত্তিতে তা সম্পন্ন হবে। পরামর্শের ধরন নির্ধারিত নয়। যুগ, দেশ ও জাতির অবস্থা অনুসারে তা পরিবর্তিত হতে পারে।

প্রশ্নোত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী

প্রশ্নোত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী

১. প্রশ্নঃ আমাদের প্রিয় নবীজীর নাম কি ?
উত্তরঃ মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)।
২. প্রশ্নঃ তাঁর পিতা- মাতা ও দাদার নাম কি?
উত্তরঃ পিতাঃ আবদুল্লাহ, মাতাঃ আমেনা, দাদাঃ আবদুল মুত্তালিব।
৩. প্রশ্নঃ তাঁর দুধমাতার নাম কি ?
উত্তরঃ প্রথম দুধমাতা ছুওয়াইবা (আবু লাহাবের কৃতদাসী) তারপর হালিমা সাদিয়া (রাঃ)।
৪. প্রশ্নঃ আমাদের প্রিয় নবীজীর নাম কয়টি ও কি কি?
উত্তরঃ পাঁচটি। মুহাম্মাদ, আহমাদ, মাহী, হাশের, আক্বেব (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। (বুখারী)

ইসলামী রাজনীতি ও ইসলামী দল ব্যতীত অন্য দল , সংগঠন ,সংস্থা করা শিরক

ইসলামী রাজনীতি ও ইসলামী দল ব্যতীত অন্য দল , সংগঠন ,সংস্থা করা শিরক :

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن تُطِيعُوا فَرِيقًا مِّنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ يَرُدُّوكُم بَعْدَ إِيمَانِكُمْ كَافِرِينَ
হে ঈমানদারগণ ! যদি তোমরা এই আহলি কিতাবদের মধ্য থেকে একটি দলের কথা মানো, তাহলে তারা তোমাদের ঈমান থেকে কুফরীর দিকে ফিরিয়ে নিয়ে যাবে ৷ আলে ইমরান : ১০০

হানাফি মাযহাবে কি কিছু কিছু মাদক দ্রব্য হালাল ?


হানাফি মাযহাবে কি কিছু কিছু মাদক দ্রব্য হালাল ?

প্রশ্ন : হেদায়া তৃতীয় ও চতুর্থ খণ্ড অধ্যয়নরত জনৈক ছাত্র কয়েকদিন আগে আমার কাছে আসে এবং ঐ কিতাবের এক জায়গা বুঝিয়ে দেয়ার জন্য আমাকে অনুরোধ জানায়। আমি একটু সময় চেয়ে নিয়ে বললাম, জায়গাটা আমি আগে পড়ে দেখি তারপর বুঝিয়ে দেবো। দু:খের বিষয়, আমি নিজে এখনো ঐ জায়গাটা বুঁঝতে পারিনি। আর সে জন্য আপনার শরণাপন্ন হয়েছি। লক্ষ্য করুণ, মাদক দ্রব্য সংক্রান্ত অধ্যয় :

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবিত ?

প্রশ্নঃ নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কি জীবিত, তিনি কি এখনো পৃথিবীতে বিদ্যমান ?


আল্লাহর দৃষ্টি থেকে যারা বঞ্ছিত থাকবে !

আল্লাহর দৃষ্টি থেকে যারা বঞ্ছিত থাকবে !

আলহামদুলিল্লাহ,ওয়াস্সালাতু ওয়াস্ সালামুআলা রাসূলিল্লাহ। আম্মাবাদঃ

আল্লাহর দৃষ্টি থেকে যারা বঞ্ছিত থাকবে !
এমন কিছু মানুষ রয়েছে যারা কিয়ামত দিবসে দয়াময় আল্লাহর সুদৃষ্টি থেকে বঞ্ছিত থাকবে, তিনি তাদের দিকে তাকাবেন না আর না তাদের প্রতি সুনজর দিবেন। তাদের সংখ্যা অনেক। [আল্লাহর কাছে দুআ করি, তিনি যেন আমাদেরকে এই বঞ্ছিতের অনিষ্ট থেকে হেফাযতে রাখেন, এর কারণ থেকে দূরে রাখেন এবং সেই বঞ্ছিত সম্প্রদায় থেকেও দূরে রাখেন।]

প্রশ্নঃ ইসলামী আইনে উত্তরাধীকারী সম্পদে একজন নারীর অংশ একজন পুরুষের অর্ধেক কেন ?

প্রশ্নঃ ইসলামী আইনে উত্তরাধীকারী সম্পদে একজন নারীর অংশ একজন পুরুষের অর্ধেক কেন ?

প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না


রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে-

ডাঃ জাকির নায়েক

فَلا رَفَثَ وَلا فُسُوقَ وَلا جِدَالَ فِي الْحَجِّ এই আয়াতে কারীমার তাফসীর

 فَلا رَفَثَ وَلا فُسُوقَ وَلا جِدَالَ فِي الْحَجِّ এই আয়াতে কারীমার তাফসীর

প্রশ্ন : আল্লাহ তাআলার বাণী : 

 الْحَجُّ أَشْهُرٌ مَعْلُومَاتٌ فَمَنْ فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلا رَفَثَ وَلا فُسُوقَ وَلا جِدَالَ فِي الْحَجِّ


(অর্থ- হজ্বের নির্দিষ্ট কয়েকটি মাস আছে। যে ব্যক্তি সেসব মাসে নিজের উপর হজ্ব অবধারিত করে নেয় সে হজ্বের সময় কোন যৌনাচার করবে না, কোন গুনাহ করবে না এবং ঝগড়া করবে না)[সূরা বাকারা (২): ১৯৭] এ আয়াতের অর্থ কী ?

উত্তর :  সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।

মাতৃগর্ভে কি আছে তা আল্লাহই ভাল জানেন

প্রশ্নঃ - বর্তমান কালের ডাক্তারগণ মাতৃগর্ভে পুত্র সন্তান আছে না কন্যা সন্তান বলে দিতে পারে। আর কুরআনে আছে,وَ يَعْلَمُ مَا فِىْ الأَرْحَامِ অর্থঃ “মাতৃগর্ভে কি আছে তা আল্লাহই জানেন।” ইবনে জারীর মুজাহিদ থেকে বর্ণনা করেন যে, একজন লোক নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে জিজ্ঞাসা করল, আমার স্ত্রী কি সন্তান প্রসব করবে ? তখন উক্ত আয়াত নাযিল হয়। কাতাদা থেকেও অনুরূপ তাফসীর বর্ণিত আছে। আল্লাহর বাণী, مَا فِىْ الأَرْحَامِ “গর্ভে যা আছে” এ কথাটি ব্যাপক। এ ব্যাপকতা ভঙ্গকারী বিশেষ কোন দলীল আছে কি ? অর্থাৎ কোন অবস্থাতে আল্লাহ ছাড়া অন্যরাও কি মাতৃগর্ভের অবস্থা সম্পর্কে খবর রাখতে পারে ? 

উত্তরঃ- উপরের প্রশ্নের উত্তর দেয়ার আগে আমি বলতে চাই যে, কুরআনের কোন আয়াত কখনই বাস্তব সত্য কোন ঘটনার বিরোধী হতে পারে না। যদিও কখনো কোন ব্যাপারে প্রকাশ্যভাবে এরকম কিছু দেখা যায়, তবে হয়তো এটা হবে নিছক অবাস-ব দাবী অথবা কুরআনের আয়াতটি সে ব্যাপারে সুস্পষ্ট নয়। কেননা কুরআনের প্রকাশ্য আয়াত এবং প্রকৃত বাস-ব ঘটনা উভয়টিই অকাট্য। দু’টি অকাট্য বিষয়ের মধ্যে কখনো বিরোধ হতে পারে না। প্রশ্নে উল্লেখিত বিষয়টি সত্য হয়ে থাকলে বলব যে, অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে তারা এখন জানতে পেরেছে যে, মাতৃগর্ভে কি আছে। বর্তমানে ডাক্তারগণ ছেলে সন্তান বা মেয়ে সন্তান হওয়া সম্পর্কে যে আগাম খবর প্রদান করে, তা যদি মিথ্যা হয় তাহলে কোন কথা নেই। আর যদি সত্য হয়ে থাকে তাহলেও আয়াতের সাথে কোন দ্বন্দ্ব নেই। আয়াতটি গায়েবী বিষয় সংক্রান্ত এখানে পাঁচটি বিষয় উল্লেখ করা হয়েছে যা আল্লাহর জ্ঞানের সাথে সম্পৃক্ত তন্মধ্যে মাতৃগর্ভে কি আছে তা একটি।

প্রশ্নোত্তর

প্রশ্ন  : শূকরের নাম উচ্চারণ করলে ৪০ দিনের ইবাদত কবুল হয় না। এর কোন সত্যতা আছে কি ?  

উত্তর : এগুলি ভিত্তিহীন ও বানাওয়াট বক্তব্য মাত্র। স্মর্তব্য যে, শূকর আল্লাহর সৃষ্টি। আল্লাহ মুসলমানদের জন্য এর গোশত খাওয়া হারাম করায় তা খাওয়া থেকে বিরত থাকতে হবে মাত্র।

প্রশ্ন : হজ্জ বা ওমরাহ ব্যতীত ত্বাওয়াফ করার বিশেষ কোন ফযীলত আছে কি ?

উত্তর : ত্বাওয়াফ যত খুশী করা যায়। রাসূল (ছাঃ) বলেন, কা‘বাগৃহে ত্বাওয়াফ করা ছালাতের ন্যায় (তিরমিযী হা/৯৭৭, নাসাঈ হা/২৯২২)। আর বায়তুল্লাহর ছালাতে অন্য স্থানের চাইতে এক লক্ষ গুণ বেশী নেকী রয়েছে (আহমাদ, ইবনু মাজাহ হা/১৪০৬; সনদ ছহীহ)। অন্যত্র তিনি বলেন, যে ব্যক্তি বায়তুল্লাহর চার দিকে সাত বার ঘুরবে এবং তা পূর্ণ করবে তার জন্য গোলাম আযাদের সমপরিমাণ নেকী হবে। আর বায়তুল্লাহর ত্বাওয়াফে প্রতি পদক্ষেপে একটি করে গুনাহ ঝরে পড়ে ও একটি করে নেকী লেখা হবে (তিরমিযী হা/৯৫৯, মিশকাত হা/২৫৮০)।