বইঃ হাদীস সংকলনের ইতিহাস
লেখকঃ মাওলানা আব্দুর রহীম“ রহঃ
আহলে কুরআন তথা
হাদীস অস্বীকারকারীদের প্রামাণ্য জবাব সম্বলিত মাওলানা আব্দুর রহীমের লেখা
“হাদীস সংকলনের ইতিহাস”ইসলামী জীবন বিধান তত্ত্ব ও তথ্যগতভাবে দুইটি মৌল
বুনিয়াদের উপর স্থাপিত। একটি পবিত্র কুরআন ও অপরটি রাসূলের হাদীস। পবিত্র
কুরআন ইসলামের একটি মৌলকাঠামো উপস্থাপন করেছে আর রাসূলের হাদীস সেই কাঠামোর
উপর একটি পূর্ণাঙ্গ ইমারত গড়ে তুলেছে। তাই ইসলামী জীবন বিধানে রাসুলের
হাদীসের গুরুত্ব অপরিসীম।
ইলমে হাদীসেই ইসলামী জীবনবিধানের বিস্তৃত রুপরেখার প্রতিফলন ঘটেছে। এই
কারণে কুরআনের শিক্ষা, মর্ম, উপলব্ধি এবং সেই অনুসারে ব্যক্তি, পরিবার ও
সমাজ গঠনের জন্য হাদীসের বিকল্প আর নেই। প্রকৃত মুসলিম রুপে জীবন যাপন করতে
এবং সর্বতোভাবে দায়িত্ব পালন করতে হাদীসের ব্যাপকতর অধ্যয়ন এবং ইহার
বিশুদ্ধতা ও প্রমাণিকতা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানর্জন করা একান্তই আবশ্যক।

















