শুক্রবার, ৯ জিলহজ, ১০ হিজরি সনে আরাফার দিন দুপুরের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবির সমাবেশে হজের সময় এই বিখ্যাত ভাষণ দেন।
হাম্দ ও সানার পর স্বীয় ভাষণে এরশাদ করেন : আল্লাহ্ ছাড়া আর কোনো মাবুদ নেই। তার সমকক্ষ কেউ নেই।
আল্লাহ্ তার ওয়াদা পূর্ণ করেছেন। তিনি তার বান্দাকে সাহায্য করেছেন। আর তিনি একাই বাতিল শক্তিগুলো পরাভূত করেছেন।
হে আল্লাহ্র বান্দারা! আমি তোমাদের আল্লাহ্র ‘এবাদত ও তার বন্দেগির ওসিয়ত করছি এবং এর নির্দেশ দিচ্ছি।
হে লোক সকল! তোমরা আমার কথা শোন। এরপর এ স্থানে তোমাদের সাথে আর একত্র হতে পারব কি না জানি না।
হে লোক সকল! আল্লাহ্তায়ালা এরশাদ করেছেন, হে মানব জাতি! তোমাদেরকে আমি একজন পুরুষ ও একজন নারী থেকে পয়দা করেছি এবং তোমাদেরকে সমাজ ও গোত্র ভাগ করে দিয়েছি যেন তোমরা পরস্পরের পরিচয় জানতে পারো।