Showing posts with label ইসলামী আকীদাহ. Show all posts
Showing posts with label ইসলামী আকীদাহ. Show all posts

খ্রিস্টান ধর্মের মিথ্যাচার (১ম পর্ব)

ঈসা মাসীহের ধর্মে মিথ্যার অনুপ্রবেশ: ২৫ ডিসেম্বর বড়দিন
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহঃ
 সম্পাদনাঃ মুহাম্মদ হামিদুল ইসলাম আজাদ


খৃস্টধর্মে মিথ্যার অনুপ্রবেশের বড় প্রমাণ ২৫শে ডিসেম্বরকে বড়দিন (ক্রিসমাস: Christmas) বা ঈসা মাসীহের জন্মদিন বলে বিশ্বাস, প্রচার ও উদযাপন করা। অথচ ঈসা মাসীহ ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন- কথাটি যেমন শতভাগ অসত্য, তেমনি এ দিবসটি পালন করা ঈসা মাসীহের শিক্ষা- এ কথাও শতভাগ অসত্য। এ দুটি মহা অসত্য-ই এখন “ঈসায়ী তরীকা”-য় পরিণত হয়েছে।

তাওহীদের গুরুত্ব ও শিরকের ভয়াবহতা !

তাওহীদের গুরুত্ব ও শিরকের ভয়াবহতা !
ড. কামাল উদ্দিন জাফরী

মানুষের জীবনে তাওহীদ অতীব গুরত্বপুর্ণ বিষয়। তাওহীদ বিশ্বাসের কারণেই মানুষ পরকালে মুক্তি লাভ করবে। তাওহীদ সম্পর্কে জানা ও নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী হওয়া প্রত্যেকের জন্য অত্যাবশ্যক। তাওহীদের বিপরীত হ’ল শিরক। যার কারণে মানুষের জীবনের সকল পুণ্য বিনষ্ট হয়, পূর্বের সব আমল বাতিল হয়ে যায় এবং পরকালে জাহান্নাম অবধারিত হয়। তাই শিরক থেকে সতর্ক-সাবধান হওয়া সকল মানুষের জন্য অতি যরূরী। আলোচ্য নিবন্ধে তাওহীদ ও শিরক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা পেশ করা হ’ল।-

শিরকের সংজ্ঞা ও প্রকারভেদ

শিরকের সংজ্ঞা ও প্রকারভেদ


 
শিরকের সংজ্ঞা ও প্রকারভেদ
শিরকের সংজ্ঞা: রব ও ইলাহ হিসাবে আল্লাহর সহিত আর কাউকে শরীক সাব্যস্ত করার নামই শিরক।
অধিকাংশ ক্ষেত্রে উলুহিয়াত তথা ইলাহ হিসাবে আল্লাহর সাথে শরীক করা হয়। যেমন আল্লাহর সাথে অন্য কারো নিকট দোয়া করা কিংবা বিভিন্ন প্রকার ইবাদাত যেমন যবেহ, মান্নাত, ভয়, আশা, মহব্বত ইত্যাদির কোন কিছু গায়রুল্লাহর উদ্দেশ্যে নিবেদন করা।

১০টি ইসলাম ধ্বংসকারী বিষয়

১০টি ইসলাম ধ্বংসকারী বিষয়

সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য নিবেদিত। দরূদ ও সালাম অবতীর্ণ হোক সেই মহান নবীর উপর যার পরে আর কোন নবী নেই। আরো নাযিল হোক তাঁর পরিবার বর্গ, সহচর বৃন্দ এবং তাঁর হেদায়াতের অনুসারীদের উপর।

ইসলাম বিনষ্টকারী কারণসমূহ

ইসলাম বিনষ্টকারী কারণসমূহ

ইসলাম বিনষ্টকারী কারণসমূহ
ইসলামে এমন কিছু আমল আছে, তার কোনো একটিও যদি কোনো মুসলিম সম্পাদন করে তবে সে শিরক করল বলে বিবেচিত হবে। ফলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এবং চিরস্থায়ীভাবে (জাহান্নামের) আগুনে প্রবেশ করবে। সেসব গুনাহ মহান আল্লাহ তওবা ব্যতীত ক্ষমা করেন না । নিম্নে সেগুলি বর্ণিত হল:

যে সকল কারণে একজন মুসলমান ইসলামচ্যুত হয়ে যায় তথা কাফির হয়ে যায়

যে সকল কারণে একজন মুসলমান ইসলামচ্যুত হয়ে যায় 

তথা কাফির হয়ে যায়


যে সকল কারণে একজন মুসলমান ইসলামচ্যুত হয়ে যায় তথা কাফির হয়ে যায়
শাইখ আব্দুল আজীজ ইবন আবদুল্লাহ ইবনে বা’য (রহ) বলেন: আল্লাহ সকল মানুষকে ইসলামে প্রবেশ করে এর সাথে লেগে থাকতে বলেছেন এবং ইসলামের বিপরীত যে কোন কিছু থেকে সতর্ক থাকতে বলেছেন। তিনি তার নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে পাঠিয়েছেন মানুষকে ইসলামের পথে ডাকার জন্য। তিনি বলেন যে যারা নবীর অণুসরন করবে তারা সুপথ প্রাপ্ত হবে এবং যারা তার থেকে দূরে সরে যাবে তারা বিপথগামী হবে। কোরআনের বহু আয়াতে তিনি ধর্মত্যাগের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন এবং সতর্ক করেছেন সকল প্রকার শির্ক ও কুফরি থেকে।

সমাজে প্রচলিত কিছু শিরক-কুফর ! (১ম পর্ব)

সমাজে প্রচলিত কিছু শিরক-কুফর ! (১ম পর্ব)

মুসলিম সমাজে অগণিত মানুষ বিভিন্ন প্রকার শিরক ও কুফরীর মধ্যে নিপতিত। ইসলাম সম্পর্কে অজ্ঞতা, প্রচলিত কুসংস্কার, মাজারের খাদেম ও প্রচারকদের কথায় বিশ্বাস, ওলী ও বুজুর্গগণ সম্পর্কে অতিভক্তি, তাদের কারামতকে তাঁদের নিজস্ব ক্ষমতা বলে মনে করা ইত্যাদি কারণে তাঁরা বহুবিধ শিরক-কুফরে লিপ্ত। এখানে সুস্পষ্ট কিছু শিরক ও কুফরের উলেখ করছি:

সকল ধর্মই শ্রেষ্ঠত্বের দাবিদার, প্রমাণের উপায় কী ?

images 

সকল ধর্মই শ্রেষ্ঠত্বের দাবিদার, প্রমাণের উপায় কী?
 ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর অধ্যাপক, 
আল-হাদীস বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া চেয়ারম্যান, আস-সুন্নাহ ট্রাস্ট 
জনাব ডা. আব্দুল ওয়াহাব আমাদেরকে দুটি প্রশ্ন করেন। তাঁর প্রথম প্রশ্নটি ছিল: সকল ধর্মানুসারীই দাবি করেন যে, তাঁর ধর্মই সঠিক বা শ্রেষ্ঠ, তাহলে ইসলামের সঠিকত্ব বা শ্রেষ্ঠত্ব প্রমাণ করার উপায় কী? আর তার দ্বিতীয় প্রশ্ন: কুরআনে হূরের বিষয়টি কি কুরআনের ভাবগাম্ভিয্যের সাথে সাংঘর্ষিক নয়?
এ প্রশ্নের একটি সংক্ষিপ্ত উত্তর ইমেইলের মাধ্যমে তাঁর কাছে পাঠানো হয়েছিল। তবে বিষয়টি যে, আমাদের অনেকেরই কৌতুহল বা আগ্রহের বিষয় এজন্য আমরা সকলের জন্য হুবহু উত্তরটি প্রকাশ করলাম।
মুহতারাম ডা. আব্দুল ওয়াহাব সমীপেষু

সত্যিই যদি আল্লাহ থাকে তাহলে পৃথিবীতে এতো দুঃখ, কষ্ট কেন?


“আল্লাহ আমাকে কেন বানিয়েছে? আমি কি আল্লাহকে বলেছিলাম আমাকে বানাতে? আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাবার আগে আমাকে জিজ্ঞেস করল না কেন আমি এরকম জীবন চাই কিনা?“
“আল্লাহ কেন আমাকে এতো কষ্টের জীবন দিল, যেখানে অন্যরা কত শান্তিতে আছে? আমি কি বলেছিলাম আমাকে এতো কষ্ট দিতে?”
“আল্লাহ আমাকে মেয়ে বানালো কেন, আমিতো মেয়ে হতে চাইনি? আল্লাহ আমাকে কালো কিন্তু অন্যদেরকে ফর্সা বানাল কেন, এটা তো ঠিক হল না? আমি খাট কেন, লম্বা না কেন? আমার কপালে এরকম শয়তান স্বামী পড়ল কেন? আমি পাঁচ ওয়াক্ত নামায পড়ি, রোযা রাখি, কোনদিন ঘুষ খাইনি, কিন্তু তারপরেও আমার ক্যান্সার হল কেন?”

আল্লাহ কেন এরকম করলো? আল্লাহ থাকতে এসব হয় কিভাবে?


“আল্লাহ আমাকে কেন বানিয়েছে? আমি কি আল্লাহকে বলেছিলাম আমাকে বানাতে? আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাবার আগে আমাকে জিজ্ঞেস করল না কেন আমি এরকম জীবন চাই কিনা?“

যারা এধরনের প্রশ্ন করে তাদেরকে আপনি যদি একটা যুক্তিযুক্ত উত্তর দেনও, সাথে সাথে তারা প্রশ্ন করবেঃ
“আল্লাহ কেন আমাকে এতো কষ্টের জীবন দিল, যেখানে অন্যরা কত শান্তিতে আছে? আমি কি বলেছিলাম আমাকে এতো কষ্ট দিতে?”

আপনি যদি ব্যাখ্যা করেন কিভাবে ক্যাপিটালিস্ট অর্থনৈতিক ব্যবস্থা এমন ভাবে বানানো হয়েছে যে, কেউ ধনী হলে সে অন্য অনেক মানুষকে গরীব বানিয়ে ছাড়বেই, তখন তারা এই ধরণের প্রশ্ন করা শুরু করবেঃ
“আল্লাহ আমাকে মেয়ে বানালো কেন, আমিতো মেয়ে হতে চাইনি? আল্লাহ আমাকে কালো কিন্তু অন্যদেরকে ফর্সা বানাল কেন, এটা তো ঠিক হল না? আমি খাট কেন, লম্বা না কেন? আমার কপালে এরকম শয়তান স্বামী পড়ল কেন? আমি পাঁচ ওয়াক্ত নামায পড়ি, রোযা রাখি, কোনদিন ঘুষ খাইনি, কিন্তু তারপরেও আমার ক্যান্সার হল কেন?”

আল্লাহ্‌ সম্পর্কে মিথ্যাচার!

আমি অনেকের মুখেই এরক কথা শুনি যে, সবি আল্লাহর খেলা/আল্লাহর লিলা খেলা (নাউজুবিল্লাহ্)।

আমার ফেসবুকের এক বন্ধু লিখছে,
রোদ বৃষ্টি ঝড় আল্লাহর খেলা তাইতো নিত্য দেখি ভবের মেলা। (নাউজুবিল্লাহ্)
লেখাটা পড়ে আমিও আর না লিখে থাকতে পারলাম না। কেননা এটা আল্লাহর সম্পর্কে মিথ্যাচার বৈ কি হতে পারে? আল্লাহর নামে মিথ্যা বলা, কোরআন এ আল্লাহ বলেছেন বলে মিথ্যা বলা যা আল্লাহ কোরআন এ বলেন নি, আল্লাহ সম্পর্কে অনুমান, ধারণা, আন্দাজে কিছু বলা, আল্লাহ সম্পর্কে কিছু বলা যা সম্পর্কে কোন ধারণা নেই এগুলো সবই ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। প্রত্যেক মুসলিমকে এটা থেকে বিরত থাকা উচিত। আমরা জেনে অথবা না জেনে, জ্ঞানে অথবা অজ্ঞানতা বশত, ভুলবশত অনেক সময় অনেক কথা বলি।
এসব কথার মধ্যে আল্লাহ সম্পর্কিত কথাও থাকে। এতে যেন আমাদের বিন্দুমাত্র মিথ্যাচার না থাকে সে দিকে সবার সজাগ দৃষ্টি রাখা দরকার।
সত্যই কি আল্লাহ্‌ লিলাখেলা করেন? চলুন দেখি আল্লাহ্‌ এসম্পর্কে কি বলেন।
আল্লাহ্‌ বলেন,

আল-কুরআনে ঈমান ও ঈমানদার প্রসঙ্গ


মুহাম্মদ হামিদুল ইসলাম আজাদ


আল্লাহর প্রতি ঈমানের মর্ম ও হাকীকত
খাঁটি ঈমান- প্রাণের প্রাণ, সুখের প্রান্তর ...............
আল্লাহর প্রতি ঈমান ছাড়া আত্মার প্রশান্তি অর্জন অসম্ভব। আর ঈমানহীন আত্মা সদাসন্ত্রস্ত, হীন ও দূর্বল থাকে, সে আত্মায় থাকেনা কোন স্থিরতা ও প্রশান্তি। আল্লাহর প্রতি ঈমান হলো নাজাত ও মুক্তির মূলমন্ত্র। 'আল্লাহর প্রতি ঈমান' এর অর্থ হলো, এমর্মে দৃঢ় বিশ্বাস করা যে,- আল্লাহই সবকিছুর প্রতিপালক, মালিক ও স্রষ্টা এবং সালাত, সিয়াম, দু'আ, আশা, ভয়, বিনয় ও নম্রতাসহ অপরাপর সকল ইবাদতের একক হকদার কেবল তিনিই এবং তিনিই পূর্ণতার সব গুন-বৈশিষ্ট্যে পরিপূর্ণ ও যাবতীয় ত্রুটি ও অপূর্ণতা হতে পবিত্র।

আল্লাহ কোথায় আছেন ?

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী 

 আল্লাহ কোথায় আছেন ?


গোটা আকাশ ও যমীনে যা কিছু রয়েছে সমস্ত কিছুই মহান আল্লাহ রাব্বুল আলামীনের । এই আকীদার প্রশ্নে মুসলমানকে বুঝতে হবে জানতে হবে আল্লাহ কোথায় আছেন ? এই প্রশ্নকে কেন্দ্র করে অধিকাংশ মুসলমানদের মধ্যে রয়েছে একটি মারাত্মক বিভ্রান্তি । কোরআন ও সহীহ হাদীসে এ ব্যাপারে স্পষ্ট বক্তব্য এসেছে , তবুও না জানার কারণে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি বিরাজ করছে। যে আল্লাহ তায়ালা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং প্রতিপালন করছেন ,তাঁর অবস্থান সম্পর্কে জানা প্রত্যেক মুসলমানের একান্ত কর্তব্য। অনেকে বলে থাকেন যে , মহান আল্লহ তা’য়ালা সর্বত্র বিরাজমান এবং হাজির নাজির। এই ধারণা ও বিশ্বাস সঠিক নয়, কোরআন ও হাদীসের বিপরীত । কোরআন -হাদীসের দৃষ্টিতে সঠিক কথা হলো আল্লাহ রাব্বুল আলামীনের অবস্থান আরশের ওপর কিন্তু তিনি তাঁর অসীম জ্ঞান ,ক্ষমতা ,কুদরত ও দেখা শোনার মাধ্যমে সর্বত্র বিরাজমান। তিনি সত্তাগতভাবে সর্বত্র বিরাজমান নন।
আল্লাহ কোথায় আছেন ,এই প্রশ্নের জবাব কোনো মানুষের পক্ষে দেয়া সম্ভব হবে না বিধায় স্বয়ং আল্লাহ তা’য়ালাই তাঁর বান্দাদের জানিয়ে দিয়েছেন ,তিনি কোথায় আছেন। পবিত্র কোরআনে আল্লাহতা’য়ালা নিজের অবস্থান সম্পর্কে সাতবার বলেছেন যে, তিনি আরশে আযীমে অধিষ্ঠিত হয়েছেন। মহাবিশ্ব সৃষ্টির প্রসঙ্গ উল্লেখ র্পূবক মহান আল্লাহ তা’য়ালা বলেছেন- () এরপর স্বীয় আরশের ওপর আসীন হয়েছেন । (সূরা আল আ’রাফ -৫৪ )

প্রশ্নোত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী

প্রশ্নোত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী

১. প্রশ্নঃ আমাদের প্রিয় নবীজীর নাম কি ?
উত্তরঃ মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)।
২. প্রশ্নঃ তাঁর পিতা- মাতা ও দাদার নাম কি?
উত্তরঃ পিতাঃ আবদুল্লাহ, মাতাঃ আমেনা, দাদাঃ আবদুল মুত্তালিব।
৩. প্রশ্নঃ তাঁর দুধমাতার নাম কি ?
উত্তরঃ প্রথম দুধমাতা ছুওয়াইবা (আবু লাহাবের কৃতদাসী) তারপর হালিমা সাদিয়া (রাঃ)।
৪. প্রশ্নঃ আমাদের প্রিয় নবীজীর নাম কয়টি ও কি কি?
উত্তরঃ পাঁচটি। মুহাম্মাদ, আহমাদ, মাহী, হাশের, আক্বেব (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। (বুখারী)

কুরআন ও হাদীসের কষ্টিপথরে শবেবরাত

মুহাম্মদ হামিদুল ইসলাম আজাদ

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ।
প্রাণ প্রিয় ভাই, রামাযানুল মোবারকের প্রস্তুতির মাস শাবান আমাদের মাঝে উপস্থিত । এ মাসে আমাদের জন্য রয়েছে কিছু করণীয় । রয়েছে কিছু বর্জনীয় । এ বিষয়টি নিয়েই আমাদের এই লেখার অবতারণা ।
শবেবরাতের পরিচয় : আরবী শা‘বান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে সাধারণভাবে ‘শবেবরাত’ বা ‘লায়লাতুল বারাআত’ (ليلة البراءة) বলা হয় । ‘শবেবরাত’ শব্দটি ফারসী । এর অর্থ হিস্সা বা নির্দেশ পাওয়ার রাত্রি । দ্বিতীয় শব্দটি আরবী । যার অর্থ বিচ্ছেদ বা মুক্তির রাত্রি । এদেশে শবেবরাত ‘সৌভাগ্য রজনী’ হিসাবেই পালিত হয় । এজন্য সরকারী ছুটি ঘোষিত হয় । লোকেরা ধারণা করে যে, এ রাতে বান্দাহর গুনাহ মাফ হয় । আয়ু ও রূযী বৃদ্ধি করা হয় । সারা বছরের হায়াত-মউতের ও ভাগ্যের রেজিষ্ট্রার লিখিত হয় । এই রাতে রূহগুলো সব আত্মীয়-স্বজনের সাথে মুলাক্বাতের জন্য পৃথিবীতে নেমে আসে । বিশেষ করে বিধবারা মনে করেন যে, তাদের স্বামীদের রূহ ঐ রাতে ঘরে ফেরে ।

প্রশ্নোত্তরে মৌলিক ইসলাম শিক্ষা

রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে- 

সুপ্রিয় ভাই , আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে ইসলাম সম্পর্কে মৌলিক এবং গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানার্জনের চেষ্টা করব।আল্লাহ তাআলা আমাদেরকে তাওফীক দান করুন। আমীন।

১ম প্রশ্নঃ আমার, আপনার এবং পৃথিবীর সব কিছুর স্রষ্টা ও পালনকর্তা কে ?
উত্তরঃ আমার, আপনার এবং সারা জাহানের একমাত্র স্রষ্টা ও পালনকর্তা হলেন মহান আল্লাহ। তিনি দয়া করে আমাকে সহ পৃথিবীর প্রতিটি বস’ সৃষ্টি করেছেন এবং সবকিছু লালন-পালন করছেন।
২য় প্রশ্নঃ আমাদের দ্বীন বা জীবন ব্যবস্থার নাম কী ?

পহেলা বৈশাখ: ইতিহাস ও বিধি-বিধান

রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে
 

এপ্রিল মাসে আমরা বাংলাদেশীরা একটি উৎসব করে থাকি, তা হলো ১৪ই এপ্রিল। অর্থাৎ পহেলা বৈশাখে বাংলা নববর্ষ পালন করা। আমাদের দেশে প্রচলিত বঙ্গাব্দ বা বাংলা সন মূলত ইসলামী হিজরী সনেরই একটি রূপ। ভারতে ইসলামী শাসনামলে হিজরী পঞ্জিকা অনুসারেই সকল কাজকর্ম পরিচালিত হতো। মূল হিজরী পঞ্জিকা চান্দ্র মাসের উপর নির্ভরশীল। চান্দ্র বৎসর সৌর বৎসরর চেয়ে ১১/১২ দিন কম হয়। কারণ সৌর বৎসর ৩৬৫ দিন, আর চান্দ্র বৎসর ৩৫৪ দিন। একারণে চান্দ্র বৎসরে ঋতুগুলি ঠিক থাকে না। আর চাষাবাদ ও এজাতীয় অনেক কাজ ঋতুনির্ভর। এজন্য ভারতের মোগল সম্রাট আকবারের সময়ে প্রচলিত হিজরী চান্দ্র পঞ্জিকাকে সৌর পঞ্জিকায় রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ইসলাম পরিচিতি

      ইসলাম পরিচিতি 




ইসলাম বিশ্বের সব এক বিলিয়ন অনুগামী আছে, যা একটি সেমিটিক ধর্ম,. ইসলাম "ঈশ্বরের ইচ্ছা জমা" মানে. ঈশ্বরের শব্দ তাঁর শেষ এবং চূড়ান্ত নবী হিসাবে প্রকাশ মুসলমান, কোরান গ্রহণ, মুহাম্মদ (সা). ইসলাম আল্লাহ পরকালে আল্লাহর একত্ব বার্তা ও জবাবদিহিতা সঙ্গে বয়সের লোক এবং নবী পাঠানো যে. ইসলাম এইভাবে এটি আদম থেকে শুরু করে, এবং শান্তি হতে পারে অনেক অন্যদের মধ্যে ইব্রাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, মূসা, দাউদ, জন ব্যাপটিস্ট ও ঈসা (অব্যাহত, সব আগে নবী বিশ্বাস বিশ্বাস একটি নিবন্ধ তোলে তাদের সব).

“আল্লাহর” ৯৯ নামে অর্থ

“আল্লাহর” ৯৯ নামে অর্থ

Picture
রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে - 
মহান প্রভু, সবকিছুর সৃষ্টিকর্তার নাম হচ্ছে আল্লাহ্‌। এটা হচ্ছে আল্লাহ্‌ তা’আলার সর্বশ্রেষ্ঠ নাম। কারণ যে কোন গুণবাচক নাম দিয়েই আল্লাহ্‌র কথা বলা হোক না কেন, সব নাম দ্বারা আল্লাহ্‌কেই ইঙ্গিত করা হয়। যেমন, আল্লাহ্‌ তা’আলা বলেছেন,
“তিনিই আল্লাহ্‌, যিনি ছাড়া লা ইলাহা ইল্লা হুয়া (আর কেউ নাই উপাসনা করার), দৃশ্যমান এবং অদৃশ্যমান জগতের সব ব্যাপারে যিনি সম্যক অবগত। তিনি সবচাইতে দয়ালু, সবচাইতে ক্ষমাশীল। তিনিই আল্লাহ্‌, যিনি ছাড়া লা ইলাহা ইল্লা হুয়া, যিনি সবকিছুর অধিপতি, পূতঃপবিত্র, সবকিছুর উর্ধে, নিরাপত্তা প্রদানকারী, অভিভাবক, সর্বশক্তিমান, সমুচ্চ, গৌরবান্বিত, সকল প্রশংসা তাঁর জন্য, তারা তাঁর সাথে যা কিছু শরিক করে সেগুলা থেকে তিনি অনেক উর্ধে। তিনি আল্লাহ্‌, যিনি শূন্য থেকে সৃষ্টি শুরু করেছেন, সবকিছু তৈরি করেছেন, আকৃতি দিয়েছেন। সবচাইতে ভাল নামগুলি তাঁর জন্যই প্রযোজ্য। মহাকাশ এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু তাঁর মহত্ত্ব বর্ণনা করে, এবং তিনিই সর্বশক্তিমান, সর্বজ্ঞ।” [৫৯:২২-২৪]

সাফল্যের পথ

সাফল্যের পথ

Picture

রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে-