Showing posts with label ইসলামী ব্যক্তি জীবন ও পারিবারিক জীবন. Show all posts
Showing posts with label ইসলামী ব্যক্তি জীবন ও পারিবারিক জীবন. Show all posts

যৌতুক: এক অভিশপ্ত সামাজিক ব্যাধি, বহু কবীরা গুনাহর সমষ্টি !

যৌতুক: এক অভিশপ্ত সামাজিক ব্যাধি, বহু কবীরা গুনাহর সমষ্টি !

আমাদের সমাজে যৌতুক গ্রহণের অপর কারণটি হচ্ছে, আল্লাহর প্রতি ভয়হীনতা এবং শরীয়তের বিধানের প্রতি অবজ্ঞা ও উদাসীনতা। নারীর মর্যাদা দান ও নারীর আর্থিক অধিকার সুরক্ষায় ইসলাম যে বিধিবিধান দিয়েছে তার প্রতি সাধারণ পর্যায়ের সম্মানবোধ থাকলে কোনো বরের পরিবারের পক্ষেই যৌতুক গ্রহণের কোনো উদ্যোগ থাকার কথা ছিল না। অথচ যৌতুক গ্রহণের সঙ্গে এ সম্মানবোধের কোনো সম্পর্ক নেই। বিশেষত যৌতুকের নামে ‘দেনা-পাওনা’ ধার্য করা এবং তা উসূল করার নির্মম পর্যায়গুলোতে ন্যূনতম স্তরের মানুষির কোনো আলামত দৃশ্যত থাকে না। এটা শরীয়তের বিধানের সঙ্গে সামঞ্জস্যশীল হওয়ার তো প্রশ্নই আসে না। তাই অন্তরে আল্লাহর ভয় থাকলে এটা সম্ভব হওয়ার কথা নয়।

পিতা-মাতার পক্ষ থেকে ছেলে-মেয়ের জন‌্য কিছু উপদেশ ! (১ম পর্ব)

পিতা-মাতার পক্ষ থেকে ছেলে-মেয়ের জন‌্য কিছু উপদেশ !
মুহাম্মদ হামিদুল ইসলাম আজাদ

আল্লাহর সাথে কাউকে শরীক কর নাঃ সত‌্য কথা এই যে, শিরক অতীব বড় যুলম। সূরা লুকমান: ১৩ শিরক করলে অতীতের নেকী নষ্ট হয়। (যুমারঃ ৬৫)
১. লজ্জাশীল হওঃ কেননা লজ্জা না থাকলে যে কোন অন‌্যায় করা যায়। (বুখারী, মিশকাত হা/৫০৭২)।    লজ্জা সব ধরনের কল‌্যাণ বহন করে। (বুখারী, মুসলিম, মিশকাত হা/ ৫০৭১)।

সৎব্যক্তিদের আসরসমূহ থেকে চার আসর

সৎব্যক্তিদের আসরসমূহ থেকে চার আসর


সৎব্যক্তিদের আসরসমূহ থেকে চার আসর
بسم الله الرحمن الرحيم
ভূমিকা
নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য; আমরা তাঁর প্রশংসা করি, তাঁর নিকট সাহায্য চাই, তাঁর কাছেই ক্ষমা প্রার্থনা করি; আর আমাদের নফসের খারাপি এবং আমাদের সকল প্রকার মন্দ আমল থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন, তাকে পথভ্রষ্ট করার কেউ নেই; আর যাকে তিনি পথহারা করেন, তাকে পথ প্রদর্শনকারীও কেউ নেই। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল।

সহবাসের দোয়া ভুলে গেলে কি হয় ?

সহবাসের দোয়া ভুলে গেলে কি হয় ?
প্রশ্ন: সহবাসের পূর্বে যদি দোয়া ভুলে যাই, তাহলে শয়তান আমাদের সতর দেখে ফেলে, অথবা এ ধরণের কিছু ঘটে। এ শ্রুতি কী সঠিক ? আর আমি যদি স্ত্রীর সাথে খেলাধুলা করি এবং তার সতর দেখি, এ জন্য কী সহবাসের দোয়া বলা ওয়াযিব ?
উত্তর: আল-হামদুলিল্লাহ

চামড়া ও কাপড়ের মোজার উপর মাসাহ করার পদ্ধতি নিয়ে বিভ্রান্তির সমাধান !

চামড়া ও কাপড়ের মোজার উপর মাসাহ করার পদ্ধতি নিয়ে বিভ্রান্তির সমাধান ! 
মুহাম্মদ হামিদুল ইসলাম আজাদ
ইসলামী জীবন ব্যবস্থা মূলত বাস্তব সম্মত, যা পালন করা কষ্টকর তো নয়ই, বরং তা সহজেই পালনযোগ্য। অজু করার সময় বারবার মোজা খুলে পা ধোয়া বেশ কষ্টসাধ্য। সে জন্য পা থেকে মোজা না খুলে, তার উপর মাসাহ করাকে ইসলামী শারী‘আহ অনুমোদন দিয়েছে।

মোজার পরিচয়ঃ
শাব্দিক অর্থঃ মোজা শব্দটি বাংলা । মোজা বুঝাতে আরবীতে দুটি শব্দ রয়েছে: খুফ্ফ (الخُفّ) অর্থাৎ চামড়ার মোজা এবং জাওরাব الجورب বা (جَوْرَبْ) অর্থাৎ কাপড়, পশম ইত্যাদির মোজা।

الحقوق الزوجين স্বামী স্ত্রীর অধিকার

الحقوق الزوجين স্বামী স্ত্রীর অধিকার
সমস্ত প্রশংসার মালিক আল্লাহ তা’আলা। আমরা তার প্রশংসা করি, আর কাছে সাহায্য প্রার্থনা করি। তার নিকট ক্ষমা ও মাগফিরাত প্রার্থনা করি। আমরা আল্লাহ তা’আলার নিকট প্রবৃত্তিজাত অনিষ্ট ও কর্মের কুপ্রভাব হতে আশ্রয় চাই। আল্লাহ তা’আলা যাকে হেদায়েত দান করেন, তার কোন ভ্রষ্টকারী নেই। আর যাকে তিনি ভ্রষ্ট করেন, তার কোন হেদায়েতকারী নেই।

হালাল ও হারাম উপার্জন, ইসলামী দৃষ্টিকোণ

হালাল ও হারাম উপার্জন, ইসলামী দৃষ্টিকোণ
ড.কামাল উদ্দিন জাফরী
উপার্জন: ইসলামী দৃষ্টিকোণ
إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد :

অর্থ-সম্পদ আল্লাহ তা‘আলার অন্যতম নিয়ামাত। এ নিয়ামাত অর্জন করার জন্য রয়েছে নানাবিধ ব্যবস্থা। বেঁচে থাকার জন্য কোনো না কোনো পর্যায়ে অর্থসম্পদের প্রয়োজন পড়ে। মানবজীবনে এটি শরীরের রক্তের সাথে তুলনাযোগ্য। জীবনকে স্বার্থক করার ক্ষেত্রে উপার্জন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষ অনেক কিছু করতে চায়, কিন্তু উপার্জন তাকে নিয়ন্ত্রণ করে। উপার্জনের উপর নির্ভর করে ব্যক্তির অর্থ-সম্পদ অর্জিত হয়।

ধার্মিক মানুষের আত্মশুদ্ধি পরিত্যাগের বিদ‘আত !

অনেক ধার্মিক ও ইসলামপ্রেমিক মানুষ রাসূলুলাহ সাঃ ও তাঁর সাহাবীগণের অনুরূপ আত্মিক অবস্থা অর্জনে একেবারেই আগ্রহী নন। অনেকেই মোটামুটি দ্বীনের মৌলিক বিধিবিধান পালন করলেও সর্বদা বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনে অবহেলা করেন। আমাদের হৃদয়ের কাঠিন্য দূরকরার চেষ্টাও আমরা করি না।
সাধারণত আমরা আমাদের কর্মে সন্তুষ্ট। আমরা আমাদেরকে ভালো মনে করি, অন্যান্য মানুষদের চেয়ে আল্লাহর পথে বেশি অগ্রসর মনে করি। আল্লাহ যদি কাউকে কিছু নেক আমল করার তাওফীক দান করেন তাহলে তার জন্য আল্লাহর শুকরিয়া ও স্থায়িত্বের দোয়া না করে উক্ত আমলকে নিজের কৃতিত্ব মনে করে নিজের উপর খুশি ও সন্তুষ্ট হই এবং নিজেকে অন্যান্য দ্বীনদার মানুষের চেয়ে উত্তম মনে করে অহংকারে নিপতিত হই।

ইসলামী বাড়ীর বৈশিষ্ট্য

ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম
ভূমিকা :
একজন সত্যিকার মুসলমানের সতত সাধনা থাকে দিন-রাত ইসলামী বিধান মুতাবেক অতিবাহিত করার। তার প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি সময় ইসলামী শিক্ষার  আলোকে  অতিক্রম  করে  এবং  এটা  তার  জীবনে বাস্তবায়নের চেষ্টা করে। যাতে দ্বীন ও দুনিয়া সর্বত্র সে কামিয়াবী ও সফলতা লাভ করে এবং সুখে-শান্তিতে জীবন কাটাতে পারে। গৃহ প্রত্যেক মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নে‘মত। মানুষ সেখানে জীবন যাপন করে এবং পরিবার-পরিজনের সাথে বসবাস করে। তাই মানব জীবনে ঘর-বাড়ীর গুরুত্ব ও উপকারিতা বস্তীবাসী, ফুটপাথ, রাস্তার পার্শ্বে, রেলওয়ে স্টেশনের পার্শ্বে বসবাসকারীদের প্রতি খেয়াল করলে অনুধাবন করা যায়। ঘর থেকেই হেদায়াতের আলোকে মানুষের জীবন আলোকিত হয়। কারণ মুসলমান কিভাবে ঘরে প্রবেশ করবে, কিভাবে ঘর থেকে বের হবে, ঘরে কিভাবে থাকবে, ঘরকে জিনিসপত্র কিভাবে রাখবে এবং ঘরে কি করবে প্রভৃতি বিষয়ের বিশদ বিবরণ রয়েছে কুরআন ও হাদীছে। এজন্য যদি আমরা আমাদের ঘরে ইসলামী শিক্ষা ও বৈশিষ্ট্য দ্বারা সুশোভিত করি তাহ’লে আমাদের এ ঘর আমাদের জন্য সুখ-শান্তি ও নিরাপত্তায় পরিপূর্ণ হবে এবং সচ্ছলতা আসবে। সেই সাথে আমাদের সন্তানরা সহজেই ইসলামী শিক্ষার উপরে গড়ে উঠবে।

স্বামীর যেসব গুণাবলীর কারণে স্ত্রীরা তাদের ভালোবাসেন

প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না

রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে-
আমরা জানি,আমাদের মাঝে সে ব্যক্তি ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। একজন পুরুষ ভালো জীবনসঙ্গী হিসেবে তার স্ত্রীর কাছে ভালো স্বামী হতে পারেন নানান উপায়ে। স্ত্রীর কাছে স্বামীরা যেসব গুণাবলীর কারণে ভালো হয় তার মাঝে উল্লেখযোগ্য কিছু গুণ হলো —
read-copy
১) স্ত্রীর প্রতি তিনি সুন্দর ব্যবহার করেন। উত্তম শব্দ ব্যবহার করে কথা বলেন। তার প্রতি তিনি নম্র ও দয়ার্দ্র থাকেন।
২) জীবনসঙ্গিনীর অধিকারের বিষয়গুলো তিনি অবহেলা করেন না, তা পরিপূর্ণভাবে পূরণ করতে চেষ্টা করেন।
৩) বাইরে নানান কাজে থাকলেও অন্য কোন মহিলার ব্যাপারে তিনি আগ্রহী হন না। দৃষ্টিকে সংযত রাখেন, হৃদয়েকেও অত্যন্ত সচেতনভাবে সতর্ক রাখেন।

এইডস প্রতিরোধে ইসলাম

এইডস প্রতিরোধে ইসলাম
মুহাম্মাদ আতীকুল ইসলাম

রোগ-ব্যাধি আল্লাহ তা‘আলা দিয়ে থাকেন। কিন্তু কোন কোন রোগ মানুষের পাপের কারণে আল্লাহর পক্ষ থেকে গযব হিসাবে আসে। ‘এইডস’ তন্মধ্যে উল্লেখযোগ্য। ‘এইডস’ হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে মারাত্মক ব্যাধি। পৃথিবীর কোন কোন অঞ্চলে এটি এক নম্বর ঘাতক ব্যাধি।
সাহারা মরুভূমির আশে পাশে ৪৮টি দেশের মৃত্যুর প্রধান কারণ এইডস। এইডস (AIDS)-এর পূর্ণরূপ হচ্ছে Aequired Immune Deficiency Syndrome. এটি এইচ.আই.ভি. (HIV) Human Immuno Deficiency Virus দ্বারা সংক্রমিত হয়। এইডস-এর ফলে সকল রোগ প্রতিরোধ ক্ষমতা বিনষ্ট হয়ে যায়। ফলে ঐ ব্যক্তি যে কোন সময় যে কোন রোগে আক্রান্ত হ’তে পারে। এখন পর্যন্ত এইডস এর কোন প্রতিষেধক টিকা আবিষ্কৃত হয়নি। তাই এইডস হ’লে মৃত্যু অবধারিত। একুশ শতকে বিজ্ঞানীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এইডস-এর প্রতিষেধক আবিষ্কার করা।

বিয়ের আগে যেসব বিষয়ে চিন্তা করে নেয়া উচিত

বিয়ের আগে যেসব বিষয়ে চিন্তা করে নেয়া উচিত

অনেকে বলেন, বিয়ের আগে প্রস্তুতি বা চিন্তাভাবনার আবার কি আছে? কিন্তু এখনকার সময়ে চারপাশে তাকালে দেখতে পাওয়া যায় বিয়ের মাধ্যমে বন্ধনের সংখ্যা যেমন বেশি তেমনি ভাঙ্গনের ঘটনাও অনেক বেশি। বেশি বয়সে বিয়ে হওয়ায় অনেকেরই ব্যক্তিজীবনের অনেক স্বভাব, আচার-ব্যবহার আর চরিত্র আর পরিবর্তন হয় না বলে দু'জনের পার্থক্যগত ব্যবধান বাড়তেই থাকে -- একসময় তা বিবাহবিচ্ছেদে রূপ দেয়। যে মানুষ দু'জন অনেক আশা-স্বপ্ন নিয়ে বন্ধন গড়ছেন, তাদের বিয়ে ভেঙ্গে যাক -- এটা শয়তান ছাড়া আর কেউ চায় না। অবশ্য অনেক সময় অমিলের বিয়ের কারণে অন্যায়, অত্যাচার ও পাপের মাত্রা বেড়ে যেতে থাকে তাই বিচ্ছেদ অনেক ভালো সমাধান।

ইসলামী পোশাকের মূলনীতি (২য় পর্ব)

ইসলামী পোশাকের মূলনীতি
মুহাম্মদ হামিদুল ইসলাম আজাদ

রাসূল সাঃ কর্তৃক নির্দেশিত পোশাকের আবশ্যিক বিধানঃ
১. পোশাক-পরিচ্ছেদ টাইট বা আঁটসাঁট হওয়া চলবে নাঃ অর্থাৎ পোশাক হতে হবে ঢিলে ঢালা। এমন পোশাক পরিধান করা যাবে না, যে পোশাক পরিধান করার পরও লজ্জাস্থানের অবয় বোঝা যায়। রাসূল সাঃ ওই সব লোকদের অভিসম্পাত করেছেন যারা পোশাক পরার পরও উলঙ্গ থাকে। পোশাক টাইট, ফিট হতে পারবে না।
২. এমন পাতলা বা ফিনফিনে কাপড় পড়া যাবে না যে কাপড় পরার পরও লজ্জাস্থান দেখা যায়ঃ হাদীস শরিফে ইরশাদ হয়েছে,

ইসলামী পোশাকের মূলনীতি (১ম পর্ব)


ইসলামী পোশাকের মূলনীতি
মুহাম্মদ হামিদুল ইসলাম আজাদ

আমাদের দেশে বর্তমানে সুন্নাতী লেবাস, পোশাক-পরিচ্ছেদ বলে এক ধরনের বিশেষ কাটিং ও বিশেষ পরিমানের লম্বা কোর্তা পরিধান করা হচ্ছে। প্রচার করা হচ্ছে যে, এই হলো সুন্নাতী লেবাস, পোশাক-পরিচ্ছেদ। আর যে ব্যক্তি এ সুন্নাতী লেবাস, পোশাক-পরিচ্ছেদ পরবেনা সে ফাসেক বলে বিবেচিত হবে এবং এমন ব্যক্তি যদি আলিম হয়, তাহলে তার পেছনে নামায পড়া জায়েয হবেনা। এ ধারণার করণে সমাজের এক বিশেষ শ্রেণীর লোক-আলিম ও পীরগণ এ ধরনের বিশেষ কাটিং ও বিশেষ পরিমানের লম্বা কোর্তা পরিধান করা কে সুন্নাহ মনে করেণ, সূন্নাতী লেবাস, পোশাক-পরিচ্ছেদ বলই তারা এর প্রচারও করেন। শুধু নিজেরাই তা পরিধান করে এমন নয়, বরং তারা তাঁদের অনুসারী, ছাত্র, মুরীদনকেও অনুরুপ বিশেষ কাটিং ও বিশেষ পরিমানের লম্বা কল্লিদান কোর্তা পরিধান করতে বাধ্য করে থাকেন।
কিন্তু প্রশ্ন এই যে, সুন্নাতী লেবাস, পোশাক-পরিচ্ছেদ বলতে কি বুঝায়? কোনো বিশেষ কাটিং এর এবং বিশেষ লম্বা মাপের জামা পরিধান করা কি সত্যিই সুন্নাত? সে সুন্নাত কোন দলিলের ভিত্তিতে প্রমাণিত হলো? কুরআন থেকে? হাদীস থেকে? কুরআন ও হাদীসের আলোকে আমরা বিষয়টি জানার ও বুঝার চেষ্টা করব ইনশা আল্লাহ ............
মহান আল্লাহ সূরা আরাফের ২৬ ও ২৭ নম্বর আয়াতে ইরশাদ করেছেন,

সন্তানের অধিকার

সন্তানের অধিকার

নাহমাদুহু ওয়া নুসাল্লী আলা রাসূলিহীল কারীম। আম্মা বাদ, আজ আমরা সন্তানের অধিকার ও সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য বিষয়ে আলোচনা করব, ইনশা আল্লাহ পৃথিবীর জীবনে মানুষের প্রিয়তম বস্তু ও হৃদয়ের অন্যতম আনন্দ হলো সন্তান-সন্ততি। শুধু তাই নয় আখেরাতের জীবনেরও সাথী ও আনন্দ। কুরআন কারীমে একাধিক স্থানে ঘোষণা করা হয়েছে যে, জান্নাতে মুমিনগণ তাদের সন্তানদের সাহচার্য উপভোগ করবেন। একস্থানে আল্লাহ বলেন:
وَالَّذِينَ آَمَنُوا وَاتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُمْ بِإِيمَانٍ أَلْحَقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَا أَلَتْنَاهُمْ مِنْ عَمَلِهِمْ مِنْ شَيْءٍ
“এবং যারা ঈমান এনেছে এবং তাদের সন্তান-সন্ততি যারা ঈমানের বিষয়ে তাদের অনুগামি হয়েছে, তাদের সাথে মিলিত করব তাদের সন্তান-সন্ততিকে এবং তাদের কর্মফল কিছু মাত্র হ্রাস করব না।”

দুনিয়ার মোহ ত্যাগ করা ও দারিদ্রতার মাহাত্ম্য

প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না

রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে-

 
আল্লাহ তাআলা বলেন,
“বস্তুতঃ পার্থিব জীবনের দৃষ্টান্ত তো বৃষ্টির মত, যা আমি আসমান হতে বর্ষণ করি। অতঃপর তার দ্বারা উৎপন্ন হয় ভূপৃষ্টের উদ্ভিদগুলো অতিশয় ঘন হয়, যা থেকে মানুষ ও পশুরা ভক্ষণ করে।

বিয়ে - করণীয় ও বর্জনীয়

বিয়ে - করণীয় ও বর্জনীয় 

 

মানব জীবনে বিয়ের গুরুত্ব অপরিসীম। বিয়ে মানুষকে দায়িত্ববান বানায়। জীবনে আনে স্বস্তি ও প্রশান্তি। বিয়ের মাধ্যমে নারী-পুরুষ সক্ষম হয় যাবতীয় 
পাপাচার ও চারিত্রিক স্খলন থেকে দূরে থাকতে। অব্যাহত থাকে বিয়ের মধ্য দিয়ে পৃথিবীতে মানব সভ্যতার ধারা। বৈধ ও অনুমোদিত পন্থায় মানুষ তার জৈবিক চাহিদা মেটায় কেবল এ বিয়ের মাধ্যমে। এককথায় বিয়েতে রয়েছে প্রভুত কল্যাণ ও অননুমেয় উপকারিতা। বিয়ের বিবিধ কল্যাণের প্রতি ইঙ্গিত করে আল্লাহ তা‘আলা তাই ইরশাদ করেন,

বৈধ ও অবৈধ গীবত !

মুহাম্মদ হামিদুল ইসলাম আজাদ 
গীবত করার পরিণামঃ
গীবত কবীরা গুনাহ্‌র অন্তর্ভুক্ত । গীবতের পাপ সুদ অপেক্ষা বড়; বরং হাদীসে গীবতকে বড় সুদ বলা হয়েছে (সহীহ আত্‌ তারগীব) রাসূলুল্লাহ্‌ সাঃ এর নিকটে আয়েশা (রা) ছাফিইয়া (রা)-এর সমালোচনা করতে গিয়ে বলেনঃ হে আল্লাহ্‌র রাসূল সাঃ! আপনার জন্য ছাফিইয়ার এরকম এরকম হওয়াই যথেষ্ট ।

কুরবানীর বিধান

যুলহজ্জের প্রথম দশ দিন

আল্লাহ তাআলার প্রত্যেক কাজ বা সৃষ্টি হিকমতে ভরপুর প্রত্যেক বস্তুতে তাঁর প্রতিপালকত্বের দলীল এবং একত্বের সাক্ষ্য বিদ্যমান। তাঁর সকল কর্মেই পরিস্ফুটিত হয় তাঁর প্রত্যেক মহামহিমান্বিত ও গৌরবান্বিত গুণ। কিছু সৃষ্টিকে কিছু মর্যাদা ও বিশেষ গুণ দ্বারা নির্দিষ্ট করা, কিছু সময় ও স্থানকে অন্যান্যের উপর প্রাধান্য ও গুরুত্ব দেওয়ার কর্মও তাঁর ঐ হিকমত ও মহত্বের অন্যতম।
   আল্লাহ পাক কিছু মাস, দিন ও রাত্রিকে অপরাপর থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন; যাতে তা মুসলিমের আমল বৃদ্ধিতে সহযোগী হয়। তাঁর আনুগত্যে ও ইবাদতে মনোযোগ বৃদ্ধি পায় এবং কর্মঠ মনে নতুন কর্মোদ্যম পুনঃ পুনঃ জাগরিত হয়। অধিক সওয়াবের আশায় সেই কাজে মনের লোভ জেগে ওঠে এবং তার বড় অংশ হাসিলও করে থাকে বান্দা। যাতে মৃত্যু আসার পূর্বে যথা সময়ে তার প্রস্তুতি এবং পুনরুত্থানের জন্য যথেষ্ট পাথেয় সংগ্রহ করে নিতে পারে।