Showing posts with label সংবাদ. Show all posts
Showing posts with label সংবাদ. Show all posts

সৌদিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ !

সৌদিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ !

আবদুর রহমান আবু তালেব
শিক্ষার্থী, মদিনা বিশ্ববিদ্যালয়

এশিয়ার অন্যতম ‍বৃহ\ ও ধনী রাষ্ট্র সৌদি আরব। যার সরকারি নাম আল মামলাকাতুল আরাবিয়া আস সাউদিয়া। সৌদি আরব শুধু ধনী রাষ্ট্র নয় বরং মুসলিম বিশ্বের পবিত্র তীর্থ। ইসলাম ধর্মের আগমন এ পবিত্র ভূমিতেই হয়েছিলো।

জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টার এর প্রতিবাদ !

জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি
বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টার
                                                এর প্রতিবাদ !
                                               -----------------------------------------------------
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দেয়ার পর বিশ্বব্যাপী নিন্দা ও সমালোচনার ঝড় বইছে। এমনকি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোও এই সিদ্ধান্তের কড়া নিন্দা জানিয়েছে। এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান, সৌদি আরব, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ অন্যান্য দেশ।
ট্রাম্পের এ স্বীকৃতির প্রতিবাদে বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টার এর চেয়ারম্যান এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, ট্রাম্পের এ ঘোষণা অন্যায় এবং দায়িত্বজ্ঞানহীন, যা ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যকে আগুনের কুণ্ডলীতে নিক্ষেপ করেছে। তার বিবেক-বর্জিত এই পদক্ষেপ শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে ওয়াশিংটনের ভূমিকাকে জলাঞ্জলি দিয়েছে।
বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টার এর চেয়ারম্যান আরো বলেন, যে দেশের শাসক এমন মুসলিমবিদ্বেষী ও একগুঁয়ে সে দেশের সাথে সকল মুসলিম দেশের সম্পর্ক ছিন্ন করা উচিত।
জেরুজালেম শহর নিয়ে দীর্ঘদিন ধরেই ইসরাইল-ফিলিস্তিনীদের মধ্যে বিরোধ চলছে। শুধু এই শহরটি নিয়ে দশকের পর দশক ধরে সহিংসতা ও রক্তপাত হয়েছে। ফলে কোন পক্ষকেই স্বীকৃতি না দেয়ার মার্কিন নীতি চলে আসছে বহুদিন ধরে। তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত কয়েক দশকের মার্কিন নীতিকে বদলে দিয়েছে। তার দায়িত্বজ্ঞানহীন এই স্বীকৃতির দরুণ পরবর্তী সকল অনাকাঙ্খিত ঘটনার দায় তাকেই নিতে হবে এবং অবিলম্বে তার মূর্খতাপ্রসূত সিদ্ধান্ত প্রত্যাহার করে বিশ্ববাসীর কাছের ক্ষমা চাইতে হবে।

আসসালামু আলাইকুম...

আসসালামু আলাইকুম...
ইনশাআল্লাহ্‌ বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টার এর ব্যাবস্থাপনায় আগামী ডিসেম্বর ২০১৭ থেকে ধারাবাহিকভাবে দরিদ্র ও দুস্থদের মাঝে শীত-বস্ত্র বিতরণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে আমরা আপনাদের সকলের সর্বাত্মক সহজগিতা আন্তরিকভাবে কামনা করছি। আপনারা শীতের কাপড়, নগত অর্থ, নতুন শীতের পোশাক বা পরিবার প্রতি একটি কম্বল প্রদান করেও আমাদের প্রকল্পে শরিক হতে পারেন।
আমাদের সাথে কথা বলুন:
চেয়ারম্যান:  বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টার
০১৭৪২৩৪৪১০৭ (বিকাশ)
মহান আল্লাহ আমাদের সকলের নেক আমল গুলো কবুল করুন। আমিন। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ।

পার্বত্য চট্টগ্রামে মুসলিমদের খ্রিষ্টান বানাচ্ছে খ্রিস্টান মিশনারীরা !

পার্বত্য চট্টগ্রামে অপ্রতিরুদ্ধ খ্রিস্টান মিশনারিরা

বর্তমানে পার্বত্য চট্টগ্রামে অপ্রতিরুদ্ধ খ্রিস্টান মিশনারিরা, তাদের প্রভাব এতটাই বেশি যে, অনেক সময় প্রশাসনকেও পাত্তা দিতে চায় না। এ প্রসঙ্গে সাম্প্রতিক একটি ঘটনা উল্লেখ্য, ঘটনাটি ঘটেছে গত ১৫ মার্চ ২০১৪ বান্দরবান জেলায়। পার্বত্যনিউজসহ দুই-একটি অনলাইন মিডিয়ায় খবরটি যেভাবে এসেছে তার সারমর্ম হলো- ‘বান্দরবান ফাতিমা রানী চার্চ-এ মহিলা হোস্টেলের মেয়েদেরকে মিশনের ফাদার ও ব্রাদার কর্তৃক যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এরা সবাই বান্দরবান ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের ৭ম থেকে ১০ম শ্রেণীর ছাত্রী। গত ১৫ মার্চ ৭১ জন ছাত্রী নদীতে গোসল করার নামে হোস্টেল থেকে বের হয়ে পালিয়ে গেলে ঘটনাটি জানতে পারে স্থানীয়রা। দুর্গম পাহাড়ের পাদদেশে বসবাসকারী দরিদ্র পিতা-মাতা বুক ভরা আশা নিয়ে তাদের সন্তানদের জেলা সদরে উচ্চ বিদ্যালয়ে ভর্তি করায়। এ সন্তানরা একদিন শিক্ষিত হয়ে মা-বাবা ও সমাজের মুখ উজ্জ্বল করবে। এমন প্রত্যাশায় পাহাড়ের দূরপল্লীর মেয়েরা ডনবস্কো উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে ফাতিমা রানী চার্চ-এর হোস্টেলকেই নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নেয়। গত ১৫ মার্চ ৭১ জন ছাত্রী হোস্টেল থেকে পালিয়ে যায়। হোস্টেল থেকে পালিয়ে যাওয়া ছাত্রীদের কেউ কেউ আশ্রয় নেয় তাদের নিকট আত্মীয় ও বান্ধবীদের বাড়িতে। কর্তৃপক্ষ কিছু কিছু ছাত্রীদের হোস্টেলে ফিরিয়ে আনলেও তাদের সাথে কথা বলার সুযোগ দেয়নি মিডিয়াকর্মী এবং প্রশাসনকে।’

এরদোগানের হোটেলে বোমা, অল্পের জন্য রক্ষা পেলেন প্রেসিডেন্ট