Showing posts with label ইসলাম ও বিজ্ঞান. Show all posts
Showing posts with label ইসলাম ও বিজ্ঞান. Show all posts

ফেসবুক মেসেঞ্জারে ছড়াচ্ছে ক্ষতিকর ম্যালওয়ার !

ফেসবুক মেসেঞ্জারে ছড়াচ্ছে ক্ষতিকর ম্যালওয়ার !

ক্রিপ্টোকারেন্সি মাইনিং করতে সক্ষম, এমন এক ম্যালওয়্যার ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে সাইবার অপরাধীরা।
টোকিওভিত্তিক সাইবার নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠান ট্রেন্ডমাইক্রো এ তথ্য প্রকাশ করেছে।
‘ডিজিমাইন’ নামের এ ম্যালওয়্যারটি মনেরো নামক একটি ক্রিপ্টোকারেন্সির মাইনার হিসেবে কাজ করে। আর এ জন্য যতবেশি ডিভাইসে সম্ভব ম্যালওয়্যারটি ছড়াতে মরিয়া হয়ে উঠেছে সাইবার অপরাধীরা।

জেনে নিন, কেন ১৪০০ বছর আগেই ইসলামে শুকর খাওয়া হারাম করা হয়েছিল !

জেনে নিন, কেন ১৪০০ বছর আগেই ইসলামে 
শুকর খাওয়া হারাম করা হয়েছিল !
 
আল্লাহ তায়ালা মানবজাতিকে সৃষ্টি করেছেন এবং তাঁর আনুগত্য করার আদেশ দিয়েছেন। একজন মুসলমানের মূল কাজ হচ্ছে আল্লাহর আদেশ মেনে চলা এবং নিষেধ থেকে বিরত থাকা; চাই সেই আদেশ-নিষেধের হিকমত (অন্তর্নিহিত তত্ত্ব ও কারণ) প্রকাশিত হোক বা না হোক। হিকমত প্রকাশ না হওয়া বা নাজানার অজুহাতে কোন মুসলমানের জন্য শরিয়তের কোন বিধানকে অবজ্ঞা করা জায়েয নয়।

আধুনিক বিজ্ঞানে ইসলামের ভূমিকা

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বা complete code of life. মানব জাতির জন্য প্রয়োজন এমন কোন বিষয় নেই যার বিবরণ ও সুষ্ঠু সমাধান ইসলামে নেই। ইসলাম মানব সমাজকে যা দিয়েছে, অন্য কোন ধর্ম তা দিতে অধ্যাবধি সক্ষম হয়নি। জ্ঞান-বিজ্ঞানের উৎকর্ষ সাধনেও ইসলামের অবদান অসামান্য। জ্ঞান-বিজ্ঞানের দ্বার উন্মোচনে ইসলাম প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। বলা যায়, আধুনিক বিজ্ঞানের নবজাগরণ সৃষ্টিতে ইসলামের ভূমিকা সর্বাধিক। দেড় হাযার বছর পূর্বে জাহেলিয়াতের প্রগাঢ় অন্ধকারে মানব জাতি অধঃপতনের অতল গহবরে নিমজ্জিত থাকা অবস্থায় বিশ্ব প্রভু মহান আল্লাহ অবতীর্ণ করেন ইসলামের প্রধান উৎস আল-কুরআন।

নারী-পুরুষের সতরের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা


সত্যি বলতে আমি science এর একজন student হতে পেরে আল্লাহর কাছে কৃতজ্ঞ। বিশেষ করে আমি যতই biological science পড়েছি ততই বিস্মিত হয়েছি। আর আল্লাহ তায়ালার প্রজ্ঞার সামনে আমার মাথাকে অবনত করে দিয়েছে। আমার সেই প্রাক্তন জ্ঞানের ছোট একটি বিষয় তুলে ধরছি। প্রায় ৪ বছর আগে physiology বইয়ে body temperature নামক একটা অধ্যায় পরেছিলাম।
physiology এর ভাষায় BMR বলে একটা টার্ম আছে। এর পুরো অর্থ Basal Metabolism Rate। এটা মেয়েদের চেয়ে ছেলেদের অনেক বেশি। তাই ছেলেদের শরীরে বেশি সংখ্যক মেটাবলিক বিক্রিয়া সংঘটিত হয়। আর এই বিক্রিয়ার ফলে শক্তির পাশাপাশি উৎপন্ন হয় প্রচুর পরিমান তাপ। অন্যদিকে মেয়েদের BMR কম। তাই তাদের শরীরে কম তাপ উৎপাদন হয়। এ অবস্থায় স্বাভাবিক ফিজিওলজিক্যাল কন্ডিশন ধরে রাখতে হলে ছেলেদের শরীর থেকে অধিক পরিমাণ তাপ বিকিরণ হওয়া প্রয়োজন। নতুবা উৎপন্ন অত্যধিক তাপে তাদের thermostat set point অনেক বেড়ে যাবে যা তাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। কিন্তু মেয়েদের শরীরে তুলনামূলকভাবে অনেক কম তাপ উৎপাদন হয়। তাই তাদের ক্ষেত্রে অত বেশি তাপ বিকিরণের দরকার নেই।

বিজ্ঞানে মুসলিম অবদান

বাংলাদেশ আজ ডিজিটাল রাষ্ট্র। আধুনিক বিজ্ঞানের জয়যাত্রার বিজয় গানের সুর মুর্ছনায় দেশের সকলেই বিমোহিত। একদিনকার কল্পনার রাজ্য আজকে বাস্তবতায় ফুটে উঠেছে। ছোটবেলার ‘চাঁদের মা বুড়ির দেশে’ আজকে তথায় মানুষ বিচরণ করছে। মহারহস্যপুরী উত্তর ও দক্ষিণ মেরুর মহাভেদ উন্মোচনে মানুষ তথায় আঘাত হানছে বারে বারে। প্রকৃতপক্ষে আধুনিক বিজ্ঞানের সফলতার জগৎ এক বিস্ময়কর অধ্যায়।

বিজ্ঞানের ধারণাকে ভুল প্রমান করলো নুতন গবেষণা

বিজ্ঞানের ধারণাকে ভুল প্রমান করলো নুতন গবেষণা


আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ! নিশ্চয়ই মদ, জুয়া, পূজার বেদী ও ভাগ্য নির্ধারক শর সমূহ শয়তানের নাপাক কর্ম বৈ কিছুই নয়। অতএব এগুলো থেকে বিরত হও। তাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হবে’। ‘শয়তান তো কেবল চায়, মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে পরস্পরে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে এবং আল্লাহর স্মরণ ও ছালাত হ’তে তোমাদেরকে বাধা প্রদান করতে। অতএব তোমরা নিবৃত্ত হবে কি ?’ (মায়েদাহ ৫/৯০-৯১)।

চিকিৎসা বিজ্ঞানে দীর্ঘদিন ধরে বলা হচ্ছে, পরিমিত মদ্যপান কিছু ক্ষেত্রে স্বাস্থ্যের জন্য ভালো। পরিমিত মদ্যপান করলে হৃৎপিণ্ডের ক্ষতি হয় না৷ কিন্তু সম্প্রতি এক গবেষণা এ তথ্যকে ভুল প্রমাণ করেছে৷শুক্রবার ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, পরিমিত পরিমাণে মদ্যপান করলেও রক্তচাপ বাড়তে পারে, হৃদপিণ্ডের সমস্যা দেখা দিতে পারে৷ যারা স্বল্প পরিমাণে মদ্যপান করেন, তাদের তুলনায় যারা একেবারেই মদ খান না, তাদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায় এবং উচ্চ রক্তচাপের ঝুঁকিও কম থাকে তাঁদের৷

প্রতিবেদনটিতে বলা হয়েছে, গবেষকরা ইউরোপের বিভিন্ন দেশের ২ লাখ ৬০ হাজার মানুষের উপর গবেষণা করেছেন৷ গবেষণায় দেখা গেছে যারা অল্প মদ্যপান করেন তাদের চেয়ে যারা মদ্যপান করেন না তাদের হৃদরোগের সম্ভাবনা ১০ ভাগ কমে যায়৷ এর আগে গবেষকরা বলেছিলেন, হৃৎপিণ্ডে কোলেস্টোরল জমে যাওয়া থেকে মুক্ত থাকতে হলে সপ্তাহে এক বা দু’বার মদপান করে যেতে পারে৷

আল কুরআনের বিস্ময়কর বৈশিষ্ট্যসমূহ

ভূমিকা : আল্লাহ রব্বুল আল আমিন এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করেই মানুষকে ছেড়ে দেননি বরং তাকে সঠিক পথে পরিচালনা করার জন্য, অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য যুগে যুগে অসংখ্য নবী ও রাসুল প্রেরণ করেছেন।
আর নবী রাসুলগণ যেহেতু নির্বাচিত নন। বরং তারা সরাসরি আল্লাহর পক্ষ থেকে মনোনিত, সুতরাং তারা যে নবী একথা প্রমাণ করার জন্য আল্লাহ প্রত্যেক নবীর সাথে মু’জিযাহ প্রেরণ করেছেন।
সেই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নবী মোহাম্মদ(সাঃ) এর নবুওয়াতকে প্রমাণ করার জন্য আল্লাহ অসংখ্য মু’জিযাহ প্রেরণ করেছেন। তার ভেতরে সব চেয়ে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য হল আল্ কুরআন।
আর তাই এই কুরআনের রয়েছে কিছু নিজস্ব বৈশিষ্ট্য, যার কারণে সে সর্বশ্রেষ্ঠ মু’জিযার দাবিদার আমরা আল্ কুরআনের সেই বিস্ময়কর বৈশিষ্ট্যসমূহ আলোচনা করার চেষ্টা করবো ইন্শাআল্লাহ